হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরাকের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সিরিয়া সফর ও হযরত জয়নব (সা.আ.)-এর মাজারে উপস্থিতির পর ইরাকি জিয়ারতকারীদের জন্য সুখবর এসেছে। অদূর ভবিষ্যতেই ইরাকিরা পবিত্র জিয়ারতের উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদি।
সফরকালে তিনি হযরত জয়নব (সা.আ.)-এর পবিত্র মাজারে ৫ মিলিয়ন ডলার এবং ঐতিহাসিক উমাইয়া মসজিদে আরও ৫ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন। এই উদ্যোগ ধর্মীয় স্থাপনাগুলোর সংস্কার ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এদিকে সিরিয়ার পক্ষ থেকে আল-জুলানি জানিয়েছেন, ইরাকিরা যখনই চাইবেন, তখনই কোনো বাধা ছাড়াই হযরত জয়নব (সা.আ.)-এর মাজারে জিয়ারত করতে আসতে পারবেন।
এই ঘোষণা দুই দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং জিয়ারতকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আপনার কমেন্ট